October 1, 2026, 11:24 pm

ভালুকায় ভারতীয় স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

পুলক শেখ, নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকায় আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ অনন্ত দাস (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শ্রীরাম চন্দ দাসের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর রাতে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভরাডোবা হাইওয়ে থানার জরুরি পার্টি ইনচার্জ সার্জেন্ট মাহমুদ ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই যুবককে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক যুবককে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার