October 1, 2026, 11:25 pm

বাংলামোটরে গোলাগুলির অভিযোগ, মাথায় আঘাতে আহত এক

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। আহত সোহানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে হাতিরঝিল থানাধীন বাংলামোটর মোড়ের উত্তর পাশের পাম্পের গলিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কথা-কাটাকাটির একপর্যায়ে সোহানকে মাথায় আঘাত করা হয়। পরে সেখানে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলামোটরে গোলাগুলির ঘটনায় একজন আহত হয়েছেন। আহত সোহানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।



ফেসবুক কর্নার