October 1, 2026, 10:38 pm

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ তিন ছাত্রী ঢাকায় উদ্ধার

বিল্লাল হোসেন

বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে কদমতলী থানার আওতাধীন শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর দাড়িয়াল ইউনিয়নের নান্টু চকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) ও দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আদিল হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসআই নাজমুল মোল্লা ও সবিতা রানীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার ভোরে শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তিন ছাত্রীকে উদ্ধার করে। ওসি মোঃ আদিল হোসেন জানান, উদ্ধার করা তিন ছাত্রীকে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের কাছে



ফেসবুক কর্নার