October 1, 2026, 10:36 pm

বন্দরে হারানো ১৭ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে

তারেক হোসাইন, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া ফোনের মধ্যে তিনটি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে।
সিএমপির বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলামের তত্ত্বাবধানে গত এক মাস ধরে এ বিশেষ কার্যক্রম পরিচালিত হয়। পুলিশ জানায়, হারানো মোবাইলের জিডি ও অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় যাচাই করে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হারানো মোবাইল উদ্ধারে বন্দর বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন তারা। দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকরা।



ফেসবুক কর্নার