October 1, 2026, 11:26 pm

বেগমগঞ্জে স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি।

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সমমনা সংস্থা আয়োজিত ‘স্কুল ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাজির হাট শহীদ আমান উল্ল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা-বরকত লাকী ও বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস। সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আবুল কাশেম লিটন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার স্থায়ী পরিষদের সদস্য মো. কামাল হোসেন।
এ সময় সমমনা সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য হারুন উর রশিদ ভূঁইয়া, মনজুরুল হাসান রাসেল, আজীবন সদস্য আনোয়ার হোসেন জসিম, আহ্বায়ক বাবু ডা. সঞ্জয় দেব নাথ, খেলা পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।



ফেসবুক কর্নার