October 1, 2026, 10:36 pm

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে র‌্যালি

শাহআলম মোল্লা, আগৈলঝাড়া, প্রতিনিধি

“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভেগাই হালদার পাবলিক একাডেমির সিনিয়র শিক্ষিকা ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফারহানা আক্তার এবং একই একাডেমির সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলুল হক। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ইসিআরআর (ECCRR) প্রজেক্টের সার্বিক সহযোগিতায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কন্যা শিশুদের সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি বলেন, কন্যা শিশুদের সাহসের সঙ্গে স্বপ্নের পরিধি বাড়াতে হবে, কারণ আজকের কন্যা শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষক-শিক্ষিকা, সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।



ফেসবুক কর্নার