October 5, 2026, 7:19 am

মৌলভীবাজারে হুক ছিঁড়ে পাহাড়িকা এক্সপ্রেসের ৭ বগি বিচ্ছিন্ন

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চলে চট্টগ্রামগামী আন্তনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে রেললাইনের পাহাড়ি ঢালে ওঠার সময় এ ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ স্টেশন ছেড়ে যায়। লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি ঢালে ওঠার সময় হঠাৎ ইঞ্জিনের হুক ছিঁড়ে গেলে ট্রেনের পেছনের সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার পর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢালে ওঠার সময় ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পাওয়ার পরপরই রেলওয়ের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে মেরামতকাজ শুরু করেছে। দ্রুত কাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার