November 19, 2026, 8:55 am
শিরোনাম :
তিন বছরের মধ্যে দেশীয় স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে পৃথক আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক ও বাস মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০ যানবাহন ময়মনসিংহে বাস ও ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত নথি ঢাকা কলেজ ভবিষ্যতেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে: আবদুস সালাম ময়মনসিংহে চলন্ত জারিয়া লোকাল ট্রেনে আগুন, পুড়ল দুই সিট উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ

আবারও ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন শ্রাবন্তী

অভয়নগর প্রতিবেদক

জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন। ‘ঠাকুমার ঝুলি’ সিরিজের নতুন সিজনেও একই চরিত্রে দেখা যাবে তাকে। বুধবার (৩০ সেপ্টেম্বর) কলকাতায় হইচইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন কাজের খবর জানান অভিনেত্রী। অনুষ্ঠানে লাল গাউনে উপস্থিত শ্রাবন্তীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাংলার জনপ্রিয় রূপকথার গল্প অবলম্বনে অয়ন চক্রবর্তীর পরিচালনায় চলতি বছরের মার্চে মুক্তি পায় ‘ঠাকুমার ঝুলি’। এতে ঠাকুমা চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পান শ্রাবন্তী। নতুন সিজনে অবশ্য পরিচালকের পরিবর্তন হয়েছে। এবার সিরিজটি পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি। আগের সিজনের মতো এবারও ঠাকুমার নাতনির চরিত্রে অভিনয় করবেন দিব্যাণী মণ্ডল।
প্রথম সিজনে শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করেছিলেন রাহুল ব্যানার্জি। সম্প্রতি তার মৃত্যু হওয়ায় নতুন সিজনে তাকে দেখা যাবে না। বিষয়টি দর্শকদের মধ্যেও আবেগ তৈরি করেছে। হইচইয়ের অনুষ্ঠানে নতুন কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রাবন্তী। পাশাপাশি টলিউডের বিভিন্ন তারকার উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠান নিয়েও আনন্দ প্রকাশ করেন তিনি। এ ধরনের ধারাবাহিক কাজ বাংলা বিনোদন জগতকে আরও এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন অভিনেত্রী।



ফেসবুক কর্নার