October 2, 2026, 10:47 pm

আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর ডিবির

অভয়নগর প্রতিবেদক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে তাকে থানায় হস্তান্তর করা হয়।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি তাকে থানায় দিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় করা কাজে বাধা দেওয়ার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া বিমানবন্দর থানা পুলিশ পরিচালনা করবে।



ফেসবুক কর্নার