October 2, 2026, 10:47 pm

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন

এম রায়হান চৌধুরী, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে দুটি স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২৬ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কার্যক্রম শেষ হয়। তবে আগুনে পরিত্যক্ত বগিটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, পরিত্যক্ত বগিতে আগুন লাগার খবর পেয়ে দুটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।



ফেসবুক কর্নার