October 5, 2026, 7:09 am

শাহজালাল বিমানবন্দরে দ্রুত ট্রলি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর

অভয়নগর প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গিয়ে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় তিনি বিমানবন্দর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন এবং লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম সম্পর্কে যাত্রীদের অভিজ্ঞতা জানতে চান তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, মতবিনিময়ের সময় যাত্রীরা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ে লাগেজ পাওয়ার বিষয়েও সন্তুষ্টির কথা জানান। মন্ত্রী যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনাও দেন তিনি। পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার