October 5, 2026, 3:12 am

কাশিয়ানীতে ২৫০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ

ইয়াসিন খান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে ২৫০-এর বেশি শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার খায়েরহাট ছাদাতিয়া তাফিজুল কোরআন মাদ্রাসায় খুদ্দামুল কোরআন কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া, জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মুন্সি এনামুল হক শিমুল এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। মাওলানা এমদাদুল হক খানের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেওয়ার মাধ্যমে তাদের কোরআন শিক্ষায় আরও আগ্রহী করে তোলা এবং সমাজে দ্বীনি শিক্ষার প্রসার ঘটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে ২৫০-এর বেশি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।



ফেসবুক কর্নার