October 5, 2026, 3:12 am

অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী-পুরুষ আটক

লিটন বেপারী, মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন বাটিকের পাশের একটি স্থান থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ওই স্থানে গিয়ে তাদের আটক করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড সংলগ্ন ওই এলাকায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ও সন্দেহজনক কার্যক্রম চলার অভিযোগ ছিল। ঘটনার দিন স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সেখানে উপস্থিত হন। পরে তারা ওই স্থানে তল্লাশি চালিয়ে নারী ও পুরুষ দুজনকে আটক করেন।
স্থানীয়রা জানান, আটকের পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে আটক নারী ও পুরুষের পরিচয় এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার