October 3, 2026, 11:47 pm

বালাসি-বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

মির্জা গোলাম হাফিজ, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার বালাসি ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) গাইবান্ধা শহরের ১ নম্বর ট্রাফিক মোড় এলাকার গানাস মার্কেটের সামনে ‘গাইবান্ধা তথা উত্তরবঙ্গবাসী’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিকদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাদেকুল সরকার ও তার ছেলে অংশ নেন। বালাসি-বাহাদুরাবাদ ঘাটে সেতু নির্মাণের দাবিতে তারা দীর্ঘ ১৯ দিন পায়ে হেঁটে ঢাকায় গিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনেও মানববন্ধন করেছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। বক্তারা বলেন, সারিয়াকান্দি নয়, গাইবান্ধার বালাসি থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু নির্মাণ করতে হবে।
বক্তারা আরও বলেন, বালাসি-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। মানববন্ধনে বক্তব্য দেন মোঃ রোস্তম আলী, শহীদুল হক, সোলাইমান হোসেন, জাহীদ হাসান জীবন, অন্তু সাহা, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম রানা, জুয়েল সরকার, দীপঙ্কর সাহা বাপ্পা, হুনান হক্কানি ও ফরিদুল ইসলাম রাখু প্রমুখ



ফেসবুক কর্নার