তারাগঞ্জে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
সাজ্জাদ হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
Update Time :
Sunday, October 4, 2026
/
28 Time View
/
Share
রংপুরের তারাগঞ্জ থানায় সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দিনের সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তারাগঞ্জ থানায় এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১ অক্টোবর তিনি তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বাদ মাগরিব অনুষ্ঠিত সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এ ছাড়া মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত সাংবাদিকরা।
তারাগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাজিম ইসলামসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর ভূমিকা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।