October 5, 2026, 2:08 am

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক কাউন্সিলর রিগান গ্রেপ্তার

সোহরাব হোসেন রাজু স্টাফ রিপোর্টার কালিগঞ্জ ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রাশেদুল হক রিগানকে (৪১) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কালীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রিগান কালীগঞ্জ পৌর এলাকার থানাপাড়া (নিমতলা) গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রয়েছে। মামলাটি ২৮ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা হয়। মামলার নম্বর-১৯ এবং জিআর নম্বর-১৭৯।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও কালীগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রিগানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। মামলার অভিযোগ ও আইনগত বিষয়গুলো আদালতের প্রক্রিয়ায় নিষ্পত্তির বিষয়।



ফেসবুক কর্নার