October 5, 2026, 4:46 am

দিনাজপুর সীমান্তে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (ভারতীয় স্কাফ সিরাপ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২ অক্টোবর রাত ৯টা ৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন ভান্ডারা বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৭ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কানকাটা ব্রিজ এলাকায় মালিকবিহীন অবস্থায় মাদকগুলো পাওয়া যায়। অভিযানের সময় সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধার করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার