November 19, 2026, 8:57 am
শিরোনাম :
তিন বছরের মধ্যে দেশীয় স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে পৃথক আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক ও বাস মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০ যানবাহন ময়মনসিংহে বাস ও ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত নথি ঢাকা কলেজ ভবিষ্যতেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে: আবদুস সালাম ময়মনসিংহে চলন্ত জারিয়া লোকাল ট্রেনে আগুন, পুড়ল দুই সিট উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ

আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

অভয়নগর প্রতিবেদক

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতের কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে বলা হয়, বিমানবন্দরে প্রবাসীদের নানা হয়রানি এবং মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে এ আয়োজন করা হয়েছে।
আমন্ত্রণপত্রে সংবাদ সম্মেলনে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।



ফেসবুক কর্নার