October 4, 2026, 11:47 pm

প্রযুক্তিগত কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

অভয়নগর প্রতিবেদক

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি প্রযুক্তিগত কারণে স্থগিত করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টায় সংযুক্ত আরব আমিরাতের শারজায় ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ম্যাচ শুরুর আগমুহূর্তে স্থগিতের ঘোষণা আসে। নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।
এই ম্যাচ দিয়ে মাহমুদউল্লাহ, আশরাফুল ও রুবেলদের নিয়ে গড়া বাংলাদেশ দলের টুর্নামেন্টে অভিষেক হওয়ার কথা ছিল। সাত দল নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে। লিগ পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে এবং পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে জায়গা পাবে।
সূচি অনুযায়ী, বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো ৫ অক্টোবর ইংল্যান্ড, ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার