October 4, 2026, 11:47 pm

নোয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে উত্তর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ উল্ল্যাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কুয়েত প্রবাসী ও সংস্থার পরিচালক হাবীব উল্যা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন নাহার বেগম, সাবেক মেম্বার মোশারেফ হোসেন মিন্টু, পরিচালক ও সাংবাদিক মোহাম্মদ হারুন এবং পরিচালক আমির হোসেন লিটন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কুয়েত প্রবাসী ও রেমিট্যান্সযোদ্ধা হাবিব উল্লাহ হাবিবের অর্থায়নে এসব চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ঔষধি প্রজাতির চারটি গাছ রোপণ করা হয়। আয়োজকরা শিক্ষার্থীদের নিয়মিত গাছের পরিচর্যা ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, প্রবাসীদের সহযোগিতায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় এমন কর্মসূচি অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার