October 5, 2026, 10:49 am

বরিশালে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

শাহআলম মোল্লা, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অভিযান চালিয়ে দুই চিহ্নিত মাদক কারবারি ও তাদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে গৌরনদী উপজেলার কথিত ইয়াবা ডিলার মাওলা ও আগৈলঝাড়া উপজেলার কথিত ইয়াবা ডিলার রহমান রয়েছেন। অপর দুজন তাদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তাররা পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আগৈলঝাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার