November 20, 2026, 2:03 am
শিরোনাম :
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, এনসিপির নিন্দা রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে রাসিক প্রশাসকের পরিদর্শন এনাফ ইজ এনাফ, আসুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও মামলায় গড়িমসির অভিযোগ চুনারুঘাটে শ্মশানের টিন চুরির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে তদন্তের দাবি নড়াইলে হামলায় নিহত বিএনপির দুই নেতার জানাজা সম্পন্ন লালমনিরহাটের সামাজিক আন্দোলন ছড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬

মাদারগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার, জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ পুরিয়া হেরোইনসহ মোশারফ হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। রোববার (৪ অক্টোবর) মাদারগঞ্জ থানা এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মোশারফ হোসেন উপজেলার একজন চিহ্নিত মাদক কারবারি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে মোশারফ হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ছোট প্যাকেটে (পুরিয়া) মোড়ানো হেরোইন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা হেরোইনের পরিমাণ ৭ পুরিয়া। এর আনুমানিক বাজারমূল্য কয়েক হাজার টাকা বলে জানা গেছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার মোশারফ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার