October 5, 2026, 6:07 pm

সিরাজগঞ্জে বাবার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাবা আব্দুল আলীম ওই গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে। ঘটনার পর তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিহত শিশুর মা ফজিলা খাতুনের অভিযোগ, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার স্বামী আলীম প্রায়ই তাকে মারধর করতেন। সোমবার সকালে আলীম তাকে লাঠি দিয়ে মারধর করার সময় তার কোলে থাকা শিশু হালিমার শরীরে লাঠির আঘাত লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির বাবা আব্দুল আলীমকে গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।



ফেসবুক কর্নার