October 5, 2026, 4:58 pm

মাদারীপুরে ব্যাংক ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৩

অভয়নগর প্রতিবেদক

 

মাদারীপুরের রাজৈরে ব্যাংক ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার টেকেরহাট বন্দর থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার খলিল সরদারের ছেলে উজ্জল সরদার (২৯), একই উপজেলার দক্ষিণ বাঁশগাড়ী গ্রামের মজিবর হাওলাদারের ছেলে তামিম হাওলাদার (২৪) এবং মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার জুয়েল।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি কামরুল হাসান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাঁদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার