October 7, 2026, 5:23 pm

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন

অভয়নগর প্রতিবেদক

 

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। নাগরিকের আইনগত পরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালিত হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নাগরিকসেবা গ্রহণে জন্মনিবন্ধন প্রয়োজন। একইভাবে উত্তরাধিকার, বীমা, জমিজমা ও অন্যান্য প্রশাসনিক কাজে মৃত্যু নিবন্ধনেরও গুরুত্ব রয়েছে। তবে নির্ভুল নিবন্ধন নিশ্চিত করতে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে পুরোনো জন্মনিবন্ধনে বাংলা ও ইংরেজি নামের ঘরে ভুল বানান, অদ্ভুত শব্দ কিংবা অসম্পূর্ণ তথ্য থাকায় নাগরিকদের ভোগান্তির অভিযোগ রয়েছে।

দিবসটি উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজধানীসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিশেষ জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন। এসব কর্মসূচির মাধ্যমে নাগরিকদের সময়মতো সঠিক তথ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, নির্ভুল নিবন্ধন নাগরিকসেবা সহজ করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে সঠিক তথ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



ফেসবুক কর্নার