October 10, 2026, 7:40 pm
শিরোনাম :
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের

অভয়নগর প্রতিবেদক

ভারতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক, ইন্টারনেট বন্ধ এবং প্রতিবাদ কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শনিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার ও নির্বাচনী জবাবদিহি নিশ্চিত করার দাবিতে আন্দোলনরত তরুণদের পাশে রয়েছে বাংলাদেশ। তিনি বলেন, “এই লড়াই শুধু আপনাদের নয়। জবাবদিহিমূলক ক্ষমতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবিক মর্যাদার অভিন্ন দাবিতে একে অপরের বন্ধু হিসেবে ঢাকা থেকে আমরা আপনাদের পাশে আছি।”
বিবৃতিতে ২০২৪ সালের বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, সে সময় ভারতীয় শিক্ষার্থী, লেখক ও স্বাধীন কণ্ঠের মানুষের সংহতি তাঁরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ভারতের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের প্রশংসা করে তিনি সাম্প্রদায়িক বিদ্বেষ, ফ্যাসিবাদ ও ধর্মীয় আধিপত্যবাদের বিরোধিতা করেন। তাঁর ভাষ্য, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করা, আটক আন্দোলনকারীদের অবস্থান ও আটকের আইনি ভিত্তি জানানো এবং অধিকার চর্চার কারণে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া প্রয়োজন।



ফেসবুক কর্নার