October 12, 2026, 12:22 pm
শিরোনাম :
প্রাক্তন স্ত্রীর বিয়েতে দায়িত্ব পালন করে আলোচনায় টোবি ম্যাগুয়ার যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, পাঁচ ধাপে শেষ মে মাসে বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রী আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভে আটক, পুলিশি হেনস্তার অভিযোগ আমিরের ভাইঝির ফিরোজ তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপির ছেলে নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার বন্ধ থাকবে এলপিজি বিক্রি ১৫ বছর পর ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার ২’

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিত করা সরকারপ্রধান হিসেবে তাঁর দায়িত্ব। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-১৭ আসনের আটটি মন্দিরের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে পূজার আমন্ত্রণ জানান। এ সময় বিএনপি ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায়ের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন নেতারা। পূজার ছুটি ও অনুদান বাড়ানোয় তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। জবাবে তারেক রহমান বলেন, অল্প সময়ের মধ্যে যতটুকু কাজ করা সম্ভব, সরকার তা করেছে। আরও কিছু বিষয়ে চেষ্টা চলছে, যা সরকারের সদিচ্ছার প্রমাণ।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন ও ২০২৪ সালের আন্দোলনে ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ অংশ নিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মুসলমানদের পাশাপাশি হিন্দু নেতা-কর্মীরাও নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর তাঁরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং সরকারের প্রতি তাঁদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্তসহ ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার