October 13, 2026, 5:39 am
শিরোনাম :
নিউইয়র্কে শাকিব-দীঘির সাক্ষাৎ, নতুন সিনেমা নিয়ে কৌতূহল ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা ড্রামার ডিকিউ মিথুনের স্বপ্নপূরণ মুক্তির আগে ‘রণবাগী’ প্রচারে থালাপতি বিজয়ের সঙ্গে দুই তারকা আল নাসরের জয়ে গোল করে হাজারের আরও কাছে রোনালদো ভোটের প্রতীকে জান্নাত নয়, নেতৃত্ব নির্বাচনে সতর্কতার আহ্বান চকবাজারে মনজুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, সতর্কতার আহ্বান তাজমিন হত্যা তদন্তে জিজ্ঞাসাবাদ, ৫৪ ধারায় কারাগারে রাজু মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড প্রাক্তন স্ত্রীর বিয়েতে দায়িত্ব পালন করে আলোচনায় টোবি ম্যাগুয়ার যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ

আল নাসরের জয়ে গোল করে হাজারের আরও কাছে রোনালদো

অভয়নগর প্রতিবেদক

 

পেশাদার ফুটবল ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের নেফৎচি ফারগোনার বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ে একটি গোল করেন তিনি। এর মাধ্যমে ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮১-এ। এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন প্রয়োজন আর ১৯ গোল।

কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের ৩০তম মিনিটে নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে অ্যাঞ্জেলো গোল করে আল নাসরকে এগিয়ে দেন। এর আগে ১৫ মিনিটে পেশির চোটে মাঠ ছাড়েন কিংসলে কোমান। তার পরিবর্তে মাঠে নামেন আইমান ইয়াহিয়া। প্রথমার্ধের শেষ দিকে আইমানের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হারের পর এই জয়ে প্রতিযোগিতায় প্রথম জয় পেল সৌদি ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে আলিশার ওদিলোভের গোলে ব্যবধান কমায় ফারগোনা। তবে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় আল নাসর। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে ৩-১ ব্যবধান নিশ্চিত হয়। এদিকে আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল দলের সঙ্গে মনোমালিন্যের পর রোনালদোর জাতীয় দল ছাড়ার বিষয়টি আলোচনায় আসে। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্প ছাড়ায় দেশটির ফুটবল ফেডারেশন তাকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিতর্কের মধ্যেও টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন এই পর্তুগিজ তারকা।



ফেসবুক কর্নার