October 13, 2026, 10:44 am
শিরোনাম :
শেষ সিজনের শুরুতেই সালমান খান, বিশেষ চমক রাখছেন করণ জোহর তারকাখ্যাতির মাঝেও নিজেকে বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত নাটকের শুটিংয়ে ক্যামেরাসহ মুখে পড়ে আহত প্রিয়ন্তী উর্বী সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, চমক সাব্বির রহমান হুতি হামলা মোকাবিলায় সৌদিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাজ্য দিল্লির আন্দোলন ঘিরে বাংলাদেশকে নিশানা দিলীপ ঘোষের বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টায় লঘুচাপের সম্ভাবনা, কয়েক বিভাগে বৃষ্টির আভাস সৌদি পরিস্থিতি স্বাভাবিক হলে প্রবাসীদের ভিসা নিয়ে আলোচনা

তারকাখ্যাতির মাঝেও নিজেকে বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত

অভয়নগর প্রতিবেদক

 

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ও নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমা মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার (১৫ অক্টোবর)। সিনেমাটির মুক্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ‘সুপার শো’ অনুষ্ঠানে নিজের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন বর্ষীয়ান এই অভিনেতা। অনুষ্ঠানে পরিচালক নেলসন তাঁর বিনয়ী স্বভাবের রহস্য জানতে চাইলে রজনীকান্ত বলেন, অভিনয় ভালোবাসলেও বাস কন্ডাক্টরের কাজের প্রতি তাঁর টান এখনো বেশি।

রজনীকান্ত জানান, জীবনের পাঁচ বছর বাস কন্ডাক্টর হিসেবে কাজ করেছেন তিনি। সেই সময়ের কথা আজও তাঁর মনে পড়ে। তারকাখ্যাতি, যশ ও প্রতিপত্তি অর্জন করলেও নিজেকে কখনো তারকা হিসেবে ভাবতে পারেননি বলে জানান তিনি। তাঁর ভাষ্য, নিজেকে এখনো বাস কন্ডাক্টর হিসেবেই দেখেন। এ কারণেই প্রায়ই বেঙ্গালুরু যান এবং কন্ডাক্টরদের জীবন ও মানুষের সঙ্গে তাঁদের মেলামেশার বিষয়টি স্মরণ করেন। তাঁর বক্তব্য শুনে হেসে ওঠেন পরিচালক নেলসন; উপস্থিত কলাকুশলীরাও হাততালি দিয়ে তাঁকে উৎসাহ দেন।

বেঙ্গালুরুতে এক মারাঠি পরিবারে জন্ম রজনীকান্তের। ছোটবেলায় রামকৃষ্ণ মঠে বেদশিক্ষা নেওয়ার পাশাপাশি মঠের নাটকে অভিনয় করতে গিয়ে অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে তাঁর। পড়াশোনা শেষে জীবিকার প্রয়োজনে কুলি ও বাস কন্ডাক্টরসহ বিভিন্ন কাজ করেছেন। পরে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে পড়ার সুযোগ পান। পরিচালক কে বালচন্দ্রের নজরে আসার পর অভিনয়জগতে তাঁর পথচলা শুরু হয়। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তামিল ভাষাও শেখেন তিনি।



ফেসবুক কর্নার