October 16, 2026, 9:13 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

অভয়নগর প্রতিবেদক

 

চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার ফাউল করলেও শেষ পর্যন্ত কার্ড দেখতে হয় তাঁকেই। আক্রমণাত্মক ফুটবল খেলা তারকাদের সুরক্ষা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলের জয়ের ম্যাচে নাথান সালিবার চুল টেনে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। এ ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় আরও দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি। ফলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোসহ লা লিগার চারটি ম্যাচে খেলতে পারবেন না এই তারকা।

বুধবার চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে রিয়ালের ৪-৩ গোলের জয়ের পর ভিনিসিয়ুস বলেন, সালিবার সঙ্গে ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল এবং রেফারিকে অপমানজনক কিছু বলেননি তিনি। তাঁর দাবি, নিজের বিরুদ্ধে ৫০০টি ফাউল হলেও প্রতিপক্ষের খেলোয়াড়েরা মাত্র পাঁচবার লাল কার্ড দেখেছেন। ভিনিসিয়ুস বলেন, সমালোচনা সত্ত্বেও তিনি ফিরে আসবেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে ১০০টির বেশি গোল করার সাফল্য তাঁকে অনুপ্রাণিত করে।



ফেসবুক কর্নার