October 16, 2026, 9:12 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান

অভয়নগর প্রতিবেদক

 

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন আমেরিকাপ্রবাসী ফুটবলার রোনান সুলিভান। কলেজের ব্যস্ততার কারণে তাঁর আসা অনিশ্চিত থাকলেও অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, রোনান ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছুটি পেয়েছেন। এই সময়ের মধ্যে তাঁর ফ্লাইট টিকিটের ব্যবস্থা করা হবে এবং তাঁকে জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে।

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ফ্রি-কিক ও হেডে দুটি গোল করে দলকে ২-০ ব্যবধানে জেতান তিনি। ফাইনালে ভারতের বিপক্ষেও টাইব্রেকারে গোল করেন এই ফুটবলার। এরপর থেকে বাংলাদেশ সিনিয়র দলে তাঁর খেলা নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পড়াশোনা ও ফুটবলের ব্যস্ততায় তিনি জাতীয় দলের হয়ে খেলতে পারেননি।

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল অংশ না নেওয়ায় এবার খেলবে ছয়টি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। রোনান দলে যোগ দিলে বাংলাদেশের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার