October 16, 2026, 2:30 pm
শিরোনাম :
ফাইনালে চার রানে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের মেয়েদের ককরোচ পার্টির কর্মসূচি ঘিরে দিল্লিতে কয়েক হাজার পুলিশ মোতায়েন দিল্লিতে পতাকা উত্তোলন কর্মসূচির আগে অভিজিৎ দীপকে আটক সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে: জামায়াত আমির ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি চিফ হুইপের শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত, পরিচয় শনাক্ত একজনের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে চক্রের সাতজন গ্রেপ্তার, নিত ১০ লাখ টাকা দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তাঁর প্রথম রাজশাহী সফর। এর আগে গত ২৯ জানুয়ারি নির্বাচনী জনসভায় অংশ নিতে তিনি মাদ্রাসা মাঠে এসেছিলেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন। দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। পরে রাজশাহী সার্কিট হাউসে অবস্থান শেষে বিকেল ৩টায় মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সফর ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি জোরদার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার সন্ধ্যায় আরএমপি কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এদিকে শুক্রবার রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন। তিনি মাঠের পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ ও সংলগ্ন সড়ক সংস্কারসহ প্রস্তুতিমূলক কাজের খোঁজ নেন।



ফেসবুক কর্নার