October 17, 2026, 5:56 pm
শিরোনাম :
দুই মাস বন্ধের পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ রৌমারীতে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত, আশঙ্কাজনক অবস্থায় শিশু ঢামেকে বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: হুইপ দুলু রামু চৌমুহনীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ জামালপুরে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক বেনাপোলে ভ্যানের ছাউনিতে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার নন্দীগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সম্মেলন আমির হামজার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে থানায় ছাত্রদলের স্মারকলিপি দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোলে ভ্যানের ছাউনিতে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার

অভয়নগর প্রতিদেক

 

 

যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটে বেনাপোল-যশোর মহাসড়কের ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ভ্যানটি থামিয়ে তল্লাশি করলে চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে অস্ত্র ও গুলিসহ চালককে গ্রেপ্তার করা হয়। মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইন ও জাহানারা খাতুনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। অবৈধ অস্ত্র, মাদক চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার