October 17, 2026, 7:11 pm
শিরোনাম :
দুই মাস বন্ধের পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ রৌমারীতে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত, আশঙ্কাজনক অবস্থায় শিশু ঢামেকে বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: হুইপ দুলু রামু চৌমুহনীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ জামালপুরে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক বেনাপোলে ভ্যানের ছাউনিতে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার নন্দীগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সম্মেলন আমির হামজার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে থানায় ছাত্রদলের স্মারকলিপি দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

শাহ আলম, মানিকগঞ্জ ব্যুরো

 

মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ১৭ অক্টোবর (শনিবার) জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর পরিচালনায় এ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জব্দ করা কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। পরে স্থানীয় জনসমক্ষে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, মা ইলিশ রক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর নির্ধারিত সময় ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।



ফেসবুক কর্নার