October 18, 2026, 6:50 am
শিরোনাম :
সাভারে ইয়ামিন হত্যা মামলা: সাইফুলসহ ১৯ আসামির শুনানি আজ টাঙ্গাইলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৫৭ বছরের ব্যক্তি আটক প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোসহ নানা উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী দুই মাস বন্ধের পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ রৌমারীতে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত, আশঙ্কাজনক অবস্থায় শিশু ঢামেকে বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: হুইপ দুলু রামু চৌমুহনীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ জামালপুরে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক বেনাপোলে ভ্যানের ছাউনিতে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোসহ নানা উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান ও আদালতে সাংকেতিক ভাষার ব্যবহার, হাসপাতালগুলোতে সাংকেতিক ভাষা জানা ব্যক্তির ব্যবস্থা, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ এবং আইনি সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রতিবন্ধী কৃষকদের বিশেষ সুবিধা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি, গণপরিবহনকে প্রতিবন্ধীবান্ধব করা, নতুন ভবনে প্রবেশ ও চলাচলের উপযোগী ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়গুলো বিবেচনা করবে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নির্ধারণে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকেও নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন এবং নিজেদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রস্তাব নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনার কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রতিবন্ধী ক্রীড়াবিদ মো. মহসিনের দেওয়া ক্যাপ গ্রহণ করেন তিনি এবং বিদেশে খেলাধুলায় অংশগ্রহণে তাঁর দলকে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বক্তব্য দেন। পরে উপস্থিত বক্তাদের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন প্রধানমন্ত্রী।



ফেসবুক কর্নার