October 18, 2026, 6:53 am
শিরোনাম :
সাভারে ইয়ামিন হত্যা মামলা: সাইফুলসহ ১৯ আসামির শুনানি আজ টাঙ্গাইলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৫৭ বছরের ব্যক্তি আটক প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোসহ নানা উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী দুই মাস বন্ধের পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ রৌমারীতে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত, আশঙ্কাজনক অবস্থায় শিশু ঢামেকে বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: হুইপ দুলু রামু চৌমুহনীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ জামালপুরে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক বেনাপোলে ভ্যানের ছাউনিতে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার

সাভারে ইয়ামিন হত্যা মামলা: সাইফুলসহ ১৯ আসামির শুনানি আজ

অভয়নগর প্রতিবেদক

 

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ রোববার (১৮ অক্টোবর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে। গত ২৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশন এক মাস সময় চাওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার ছয় আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাঁরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী ও মো. শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া এবং কনস্টেবল মাহফুজ মিয়া ও মিজানুর রহমান। পলাতক অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাবেক দুই ওসি শাহজামান ও এএফএম সায়েদ এবং সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবসহ আরও ১১ জন। গত ৭ সেপ্টেম্বর পলাতক ১৩ আসামির পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল। ২৬ জুলাই ১৯ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সময় ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে গুলি করা হয়। পরে তাঁকে সাঁজোয়া যানের ওপর ফেলে গাড়িটি চলাচল করানো হয় এবং একপর্যায়ে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গুলিবিদ্ধ ইয়ামিনকে স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ মামলায় অভিযোগগুলো বিচারিক প্রক্রিয়ায় যাচাই করা হবে।



ফেসবুক কর্নার