October 18, 2026, 6:01 pm
শিরোনাম :
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ এআই নারীর প্রেমে সব বিক্রি, ১,৯৩১ কিমি পাড়ি দিয়ে প্রতারণার শিকার দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করুন: প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট পদত্যাগের সিদ্ধান্ত হলে সংবাদ সম্মেলন করেই জানাব: ইশরাক ৫৯ বছরের বয়সের ব্যবধান, ৮০ বছরের নারীকে বিয়ে যুবকের দুর্গাপূজা উপলক্ষে ৩০০ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ফ্রান্সে রাতভর দাঙ্গা, আহত ৫০০ পুলিশ, আটক ১,৮০০ হাসনাত-সারজিসের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ রাশেদ খাঁনের বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবি ঘিরে আলোচনা

১৬ বছর আগের মামলায় রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভয়নগর প্রতিবেদক

 

২০১০ সালের একটি মৃত্যুর মামলায় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি আদালত। দীর্ঘ ১৬ বছর আগের ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র ও ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে মামলা হয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ পারিবারিক বিরোধের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নেন। অভিযোগ, অনুষ্ঠানের মঞ্চে রাখি তাঁকে নিয়ে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন। অনুষ্ঠানটি সম্প্রচারের পর লক্ষ্মণ মানসিক অবসাদ ও সামাজিক হেনস্তার শিকার হন এবং ওই বছরই মারা যান। তাঁর মৃত্যুর পর রাখিসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন তাঁর মা।

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চার্জশিট দাখিলের পর আদালত এ পরোয়ানা জারি করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাখি সাওয়ান্তকে দ্রুত আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। তবে মামলার অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে—এমন তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই।



ফেসবুক কর্নার