October 18, 2026, 5:58 pm
শিরোনাম :
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ এআই নারীর প্রেমে সব বিক্রি, ১,৯৩১ কিমি পাড়ি দিয়ে প্রতারণার শিকার দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করুন: প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট পদত্যাগের সিদ্ধান্ত হলে সংবাদ সম্মেলন করেই জানাব: ইশরাক ৫৯ বছরের বয়সের ব্যবধান, ৮০ বছরের নারীকে বিয়ে যুবকের দুর্গাপূজা উপলক্ষে ৩০০ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ফ্রান্সে রাতভর দাঙ্গা, আহত ৫০০ পুলিশ, আটক ১,৮০০ হাসনাত-সারজিসের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ রাশেদ খাঁনের বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবি ঘিরে আলোচনা

বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবি ঘিরে আলোচনা

অভয়নগর প্রতিবেদক

 

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর বেশ কিছুদিন নীরব ছিলেন অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকৃতির সান্নিধ্যে কাটানো কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে খোলা প্রান্তরে সময় কাটাতে দেখা যায় তাঁকে। পোস্টে আবহসংগীত হিসেবে ব্যবহার করেছেন সেন্ট অ্যাভানজেলিনের ‘লিলিল’ গানটি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে কোনো মন্তব্য করেননি শেহতাজ।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ। গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যৌথ বিবৃতিতে তাঁরা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত জানান। বিবৃতিতে তাঁরা বলেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াকেই দুজনের জন্য ভালো মনে করেছেন। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা থাকার কথাও জানান তাঁরা।

বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে প্রীতম জানান, বিষয়টি হঠাৎ করে নেওয়া হয়নি; অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাঁরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। একই সঙ্গে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেন বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি। বিচ্ছেদের ঘোষণার পর শেহতাজের নতুন ছবিগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। পোস্ট দেওয়ার সাত ঘণ্টার মধ্যে এতে প্রায় ৪১ হাজার প্রতিক্রিয়া পড়ে।



ফেসবুক কর্নার