October 20, 2026, 6:29 pm
শিরোনাম :
ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘনা আলমের আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ পরিবার, ভাঙা হলো ১০ মসজিদ সৌদিতে ভিক্ষার অভিযোগে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার মধ্যপ্রাচ্যে ‘তেলের বদলে নিরাপত্তা’ নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র ১৭ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলাম রাজনৈতিক কারণে: প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস নেই হিরো আলমকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে কাজ করছে সরকার দুর্গাপূজায় শাড়িতে হাত মুছে ‘বাড়ির মেয়ে’ কাজল, ভাইরাল ভিডিও

রাজশাহীর বন্ধ শিল্পকারখানা চালুতে কাজ করছে সরকার: রিজভী

অভয়নগর প্রতিবেদক

 

রাজশাহীর বন্ধ হয়ে যাওয়া সুগার মিল, টেক্সটাইল মিল, জুট মিল ও রেশম কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজশাহীর কৃষিভিত্তিক অর্থনীতির সম্ভাবনা তুলে ধরে রিজভী বলেন, এ অঞ্চলে আখ, সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। পাশাপাশি রয়েছে সুগার মিল, টেক্সটাইল মিল, জুট মিল ও রেশমশিল্প। তবে দীর্ঘদিন ধরে এসব শিল্পপ্রতিষ্ঠানের অনেকগুলো বন্ধ রয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বন্ধ কলকারখানাগুলো চালুর জন্য কাজ করছে বলেও জানান তিনি।

জনসভায় কৃষক ও নিম্নআয়ের মানুষের আর্থিক সহায়তার বিষয়েও কথা বলেন রিজভী। তিনি জানান, তারেক রহমানের কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড উদ্যোগের মাধ্যমে কৃষক, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। তাঁর ভাষ্য, একজন দরিদ্র মানুষ মাসে আড়াই হাজার টাকা সহায়তা পেতে পারেন। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।



ফেসবুক কর্নার