October 20, 2026, 6:29 pm
শিরোনাম :
ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘনা আলমের আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ পরিবার, ভাঙা হলো ১০ মসজিদ সৌদিতে ভিক্ষার অভিযোগে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার মধ্যপ্রাচ্যে ‘তেলের বদলে নিরাপত্তা’ নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র ১৭ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলাম রাজনৈতিক কারণে: প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস নেই হিরো আলমকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে কাজ করছে সরকার দুর্গাপূজায় শাড়িতে হাত মুছে ‘বাড়ির মেয়ে’ কাজল, ভাইরাল ভিডিও

হুতিদের হামলা ঠেকাতে সৌদিতে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

অভয়নগর প্রতিবেদক

 

ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর এসব যুদ্ধবিমান সৌদি আকাশসীমায় প্রতিরক্ষামূলক অভিযান চালাবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানগুলো হুতিদের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না। তবে কতটি যুদ্ধবিমান পাঠানো হবে, তা জানানো হয়নি।

সামরিক সহায়তার অংশ হিসেবে সামরিক উপদেষ্টা এবং ভারী সরঞ্জাম পরিবহনে সক্ষম অ্যাটলাস এ৪০০এম পরিবহন বিমানও পাঠাবে লন্ডন। পাশাপাশি সৌদি যুদ্ধবিমানে আকাশপথে জ্বালানি সরবরাহে নিয়োজিত ব্রিটিশ ভয়েজার বিমানের কার্যক্রম আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় অতিরিক্ত সামরিক সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাকে তিনি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ইরানসমর্থিত হুতিদের শুরু করা অভিযান আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। চলতি মাসে রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত হন। সেপ্টেম্বর থেকে সংঘাতে সৌদি আরবে মোট ১৯ জনের প্রাণ গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে স্ট্রিটিংয়ের বৈঠকের কয়েক দিন পর এ ঘোষণা এল।



ফেসবুক কর্নার