October 21, 2026, 8:31 am

আফগানিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

অভয়নগর প্রতিবেদক

 

সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে শুধু জয় নয়, নেট রান রেটের হিসাবও মেলাতে হবে বাংলাদেশকে।

জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়ে শক্ত অবস্থানে রয়েছে আফগানিস্তান। এক জয়ে +৩.১৬০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে দলটি। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানে জিততে হবে টাইগারদের। পরে ব্যাটিং করলে ২০০ রানের লক্ষ্য ৪০.২ ওভারে, ২২০ রান ৪০.৫ ওভারে, ২৪০ রান ৪১.১ ওভারে এবং ২৫০ রান ৪১.৩ ওভারের মধ্যে তাড়া করতে হবে। বড় লক্ষ্যগুলোর ক্ষেত্রেও নির্দিষ্ট সময়ের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।

ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে। উভয় দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সর্বশেষ ছয় লড়াইয়ের পাঁচটিতে জয় পেয়েছে আফগানিস্তান। বাংলাদেশের সম্ভাব্য একাদশে রয়েছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত/মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। আফগানিস্তানের সম্ভাব্য একাদশে রয়েছেন রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, জিয়া-উর-রহমান শরিফি, ফজল হক ফারুকি ও ইয়ামিন আহমদজাই।



ফেসবুক কর্নার