October 21, 2026, 4:10 pm
শিরোনাম :
যশোরে বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু, উদ্বৃত্ত যাবে জাতীয় গ্রিডে চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী বললেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ ভারতকে ২৭ গোলে হারিয়ে শেষ ষোলোতে বেনিনের অনূর্ধ্ব-১৮ দল এল ক্লাসিকোর আগে চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন ওলমো সহিংস বিক্ষোভের শঙ্কায় শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে সেনা মোতায়েন হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি যশোরে বিএনপি কার্যালয়ে চালু হলো ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক দ্বিতীয় মেয়ের নাম ও প্রথম ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মিরপুর-১০ এলাকায় ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তানভীরও সেখানে উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করেন এবং একপর্যায়ে তাঁর কাছাকাছি পৌঁছে যান। এ ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার