October 21, 2026, 6:08 pm
শিরোনাম :
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, দাবি নিলোফার মনির চোটে মৌসুম শেষ কভারাতসখেলিয়ার, পাশে দাঁড়ালেন রোনালদো বাঙালি সাজে জয়া আহসান, ক্যাপশনে প্রেমের বেদনার গান মসজিদের মাইক দিয়ে উত্তেজনা ছড়ানো যাবে না: এমপি লুনা যশোরে বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু, উদ্বৃত্ত যাবে জাতীয় গ্রিডে চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী বললেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ ভারতকে ২৭ গোলে হারিয়ে শেষ ষোলোতে বেনিনের অনূর্ধ্ব-১৮ দল এল ক্লাসিকোর আগে চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন ওলমো সহিংস বিক্ষোভের শঙ্কায় শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে সেনা মোতায়েন হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন

মসজিদের মাইক দিয়ে উত্তেজনা ছড়ানো যাবে না: এমপি লুনা

অভয়নগর প্রতিবেদক

 

মসজিদের মাইক ব্যবহার করে এলাকায় উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না বলে মন্তব্য করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বিশ্বনাথ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তাহসিনা রুশদীর লুনা বলেন, ইমামদের বক্তব্য ও দিকনির্দেশনা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক বন্ধন ও সামাজিক আচরণে ইতিবাচক প্রভাব ফেলে। সমাজে কোনো সমস্যা বা সংঘাত দেখা দিলে তা আলোচনা ও আইনসম্মত উপায়ে সমাধান করতে হবে। মসজিদে ইসলামী আলোচনা হবে, সেখানে রাজনৈতিক আলোচনা বা উত্তেজনা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। কেউ জোরপূর্বক মসজিদের মাইক ব্যবহার করে মারামারি বা সংঘর্ষের ঘোষণা দিতে চাইলে ইমাম ও মুয়াজ্জিনদের তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

বিশ্বনাথ উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচক ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাবেক আহ্বায়ক গৌছ খান, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সহসভাপতি ডা. মাহবুব আলী জহির ও বিএনপি নেতা জামাল উদ্দিন। অনুষ্ঠানে ইমাম সমিতির নেতারাও বক্তব্য দেন।



ফেসবুক কর্নার