October 22, 2026, 5:56 pm
শিরোনাম :
ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পি শান্তিপূর্ণ দুর্গাপূজা বিএনপি সরকারের সাফল্য: ছাত্রদল সম্পাদক নাছির মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় ঢাকা মহানগরের নেতাসহ গ্রেপ্তার দুই কক্সবাজার সৈকতে পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার, প্রাণে বাঁচলেন তিনজন মাদক ও অপকর্মে জড়ালে বিএনপিতে জায়গা হবে না: পানিসম্পদ মন্ত্রী হিফযুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা উত্তরে প্রথম রূপগঞ্জের আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সফরে মোংলায় উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা লাল শাড়িতে নজর কাড়লেন বিপাশা, জানালেন বিজয়া দশমীর শুভেচ্ছা বিতর্কের মধ্যে বন্ধুদের নিয়ে পাভেলের রহস্যময় পোস্ট, বাড়ছে কৌতূহল খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করি না: রাশমিকা মান্দানা

বিতর্কের মধ্যে বন্ধুদের নিয়ে পাভেলের রহস্যময় পোস্ট, বাড়ছে কৌতূহল

অভয়নগর প্রতিবেদক

 

অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও প্রকাশের পর থেকে আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে ক্যারিয়ারের পরিচিত কাজ ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক থেকেও বাদ পড়েছেন তিনি। এমন পরিস্থিতিতে বন্ধুদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা, যা ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

মুখোশ পরা একটি পুরুষ পুতুলের দিকে তাকিয়ে থাকা নিজের একটি ছবি পোস্ট করে পাভেল লেখেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল mango mother queen son।’ তবে কাদের উদ্দেশে এই মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি তিনি। সাম্প্রতিক বিতর্কের সঙ্গে পোস্টটির কোনো সম্পর্ক আছে কি না, সেটিও নিশ্চিত নয়।

পাভেলের পোস্টের পর ভক্ত-অনুরাগীদের অনেকে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। কেউ কেউ তাঁকে নতুন উদ্যমে কাজে ফেরার আহ্বানও জানিয়েছেন। তবে বন্ধুদের নিয়ে দেওয়া মন্তব্যের পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে অভিনেতার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে পোস্টটির উদ্দেশ্য নিয়ে তৈরি হওয়া আলোচনা আপাতত অনুমাননির্ভরই থাকছে।



ফেসবুক কর্নার