
বিজয়া দশমী উপলক্ষে ভক্তদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন তিনি। লাল শাড়িতে বাঙালি সাজে অভিনেত্রীর ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে। ক্যাপশনে বিপাশা লেখেন, ‘শুভ বিজয়া’।
দুর্গাপূজায় অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু নিজের ছবিই নয়, স্বামী অভিনেতা ও মডেল করণ সিং গ্রোভার এবং একমাত্র কন্যা দেবীর সঙ্গে তোলা ছবিও প্রকাশ করেন বিপাশা। তাঁদের পারিবারিক মুহূর্তগুলো দেখে ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন।
২০০১ সালে আব্বাস-মাস্তান পরিচালিত থ্রিলার সিনেমা ‘আজনবি’র মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশার। ক্যারিয়ারের শীর্ষ সময়ে ২০১৬ সালের ৩০ এপ্রিল করণ সিং গ্রোভারকে বিয়ে করেন তিনি। ২০২২ সালে তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান দেবী। বর্তমানে সিনেমা থেকে দূরে থেকে স্বামী, সন্তান ও পরিবারকে সময় দিচ্ছেন এই অভিনেত্রী।