October 22, 2026, 7:48 pm
শিরোনাম :
নাগরিকত্ব নিশ্চিত করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আহ্বান হেফাজতের মার্ভেল সিনেমায় ফিরছেন স্টার-লর্ড, নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে রেকর্ডের ঝড়, ৪৩০ রান তাড়া করে জয় ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পি শান্তিপূর্ণ দুর্গাপূজা বিএনপি সরকারের সাফল্য: ছাত্রদল সম্পাদক নাছির মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় ঢাকা মহানগরের নেতাসহ গ্রেপ্তার দুই কক্সবাজার সৈকতে পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার, প্রাণে বাঁচলেন তিনজন মাদক ও অপকর্মে জড়ালে বিএনপিতে জায়গা হবে না: পানিসম্পদ মন্ত্রী হিফযুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা উত্তরে প্রথম রূপগঞ্জের আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সফরে মোংলায় উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা

মার্ভেল সিনেমায় ফিরছেন স্টার-লর্ড, নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট

অভয়নগর প্রতিবেদক

 

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র স্টার-লর্ড আবারও পর্দায় ফিরছে বলে জানিয়েছেন অভিনেতা ক্রিস প্র্যাট। সম্প্রতি ‘দ্য প্লেলিস্ট’-এর ‘বিংওয়ার্দি’ পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, চরিত্রটির প্রত্যাবর্তনের বিষয়ে মার্ভেল স্টুডিওস প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ নিয়ে স্টুডিওপ্রধান কেভিন ফাইজ ও প্রযোজক লু ডি’এসপোসিতোর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।

ক্রিস প্র্যাট জানান, স্টার-লর্ড ঠিক কবে বা কোন প্রকল্পের মাধ্যমে ফিরবে, তা এখনই প্রকাশ করার অনুমতি তাঁর নেই। এর আগে ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে চরিত্রটির ভবিষ্যৎ নিয়ে নিজের কিছু পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি, যা কেভিন ফাইজের সঙ্গে আলোচনা করেছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’ সিনেমার শেষেও চরিত্রটির ফিরে আসার ইঙ্গিত ছিল।

ক্রিস প্র্যাট এখন পর্যন্ত মার্ভেলের ছয়টি সিনেমায় স্টার-লর্ড চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাগুলো হলো ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ সিরিজের তিনটি কিস্তি, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। তবে নতুন কোন সিনেমা বা প্রকল্পে চরিত্রটি ফিরবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।



ফেসবুক কর্নার