October 23, 2026, 5:16 pm

ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে মৌলভীবাজার জামায়াতের ব্যাপক প্রস্তুতি  

অভয়নগর প্রতিবেদক

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান আগামীকাল ২৪অক্টোবর, শনিবার, নিজ জেলা মৌলভীবাজার সাংগঠনিক সফরে আসতেছেন,
 জাতীয় সংসদ নির্বাচনের পর জেলা  শহরে আমীরে জামায়াতের এটাই প্রথম সফর। বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মৌলভীবাজার জেলা জামায়াত প্রস্তুতি সম্পন্ন করেছে।
 ওসমানী বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হবে। আমীরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমীর  মোঃ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে সকাল ৯ টায় মৌলভীবাজার সার্কিট হাউজে  গার্ড অফ অনার দেয়ার জন্য প্রস্তুত জেলা প্রশাসন। জেলার সকল রুকন সদস্যদের নিয়ে  রুকন সম্মেলন সম্মেলন ও জেলা জামায়াতের আমীর নির্বাচন করতে আসছেন  বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি মো ইয়ামির আলী।



ফেসবুক কর্নার