October 23, 2026, 6:04 pm

নাটোরে দুই বাসের সংঘর্ষে নিহত এক, আহত ১৫

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।  এ সময় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বনপাড়া-হাটিকুরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান,রাজশাহী থেকে ঢাকাগামী দেশ  ট্রাভেলসের একযাত্রী বাস বড়াইগ্রাম থানা মোড় এলাকায়  পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তাবাসুম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ সময় উভয় বাসের আরো অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এছাড়াও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নাটোর জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।



ফেসবুক কর্নার