October 24, 2026, 8:49 am
শিরোনাম :
ফটিকছড়ির প্রথম স্টেডিয়াম হবে ভূজপুর- সরোয়ার আলমগীর এমপি মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অক্ষত শিল্পী গাঢ় লাল শাড়িতে বধূর সাজে নজর কাড়লেন তানজিন তিশা ব্যালন ডি’অরের ফল নিয়ে অপেক্ষায় হ্যারি কেইন, চাপে পরিবারও বার্সেলোনা এখনো আমার প্রাণের ক্লাব: লিওনেল মেসি এপস্টিনকে কাবার গিলাফসদৃশ কাপড় উপহারের অভিযোগ ঘিরে সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের প্রচারণা সিটি নির্বাচনে সক্রিয় হওয়ার আহ্বান জামায়াত আমিরের আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ মাদরাসায় যৌন অপরাধের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান আসিফ নজরুলের

মাদরাসায় যৌন অপরাধের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান আসিফ নজরুলের

অভয়নগর প্রতিবেদক

 

মাদরাসায় শিশুদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে সোচ্চার হতে দেখা যায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সমালোচনা করেন। পোস্টে তিনি আলেম সমাজের শ্রদ্ধেয় ব্যক্তিদের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি মাদরাসার কিছু শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আসিফ নজরুল তাঁর পোস্টে বলেন, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তির সংখ্যা কম হলেও তা একেবারে নগণ্য নয়। তাঁর মতে, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয়ে বক্তব্য দেওয়া আলেমদের নিজেদের পরিসরে সংঘটিত যৌন নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধেও জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে অপরাধীদের প্রতি সহানুভূতি দেখানো হয়, যা অপরাধ প্রতিরোধের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

পোস্টে আসিফ নজরুল আশা প্রকাশ করেন, আলেম সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা মাদরাসায় যৌন নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে ধর্মীয় অনুশাসনের আলোকে কঠোর বক্তব্য দেবেন। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন। তাঁর মতে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর অবস্থান না নিলে আলেম সমাজের প্রতি মানুষের শ্রদ্ধা ও আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে, বিশেষ করে কওমি মাদরাসাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।



ফেসবুক কর্নার