October 25, 2026, 5:24 pm
শিরোনাম :
সহিংস চলচ্চিত্র এড়িয়ে চলার কারণ জানালেন রাধিকা আপ্তে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ছয়জন সাইফের বাড়িতে হামলার রাতে কী ঘটেছিল, জানালেন নার্স গোলাপি স্যাটিনের পোশাকে জয়ার নতুন ফটোশুটে মুগ্ধ নেটিজেনরা ৪৫ পুজা পেরিয়ে নিজের মুখে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেলেন স্বস্তিকা পদত্যাগের আগে আসিফ-মাহফুজ বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন: রাশেদ খাঁন কুমিল্লায় বিএনপির সাবেক দুই নেতাসহ কারাগারে ১০ আসামি হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৪, আতঙ্ক শাহজালাল মাজারের মানতের ডেগে শেখ হাসিনার জন্য প্রার্থনার চিঠি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

অভয়নগর প্রতিবেদক

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিতের সময় আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে, যা আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট চলাচল করছে।

স্থগিত থাকা ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।



ফেসবুক কর্নার